মালদা

বহু দিনের দাবী পুরন হতে চলেছে পুরবাসীদের এলাকায় বসানো হচ্ছে জলের পাম্প

রাজ্য সরকারের প্রচেষ্টায় মালদহ পুরসভায় পানীয় জলের সমস্যা অনেকটাই মিটেছে। বর্তমানে কোন কোন এলাকায় জল সমস্যা রয়েছে,সে বিষয়ে প্রচেষ্টা চলছে। সেই জলের অভাব দূর করার জন্য ইতি মধ্যে মালদহ পুরসভার ১ নং ওয়ার্ডে জলের পাম্প বসানোর ব্যবস্থা চলছে। জানা যায়, পুরসভার উদ্যোগে প্রায় ৬০ লক্ষ টাকা দিয়ে এই ওয়ার্ডের রাস্তার প্রকল্প সম্পূর্ণ হয়। এলাকার জনতার দাবী ছিল জল সমস্যা। তাই রাস্তা প্রকল্প সম্পূর্ণ করার পর এবার এখানে জলের পাম্প বসানোর পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করার উদ্যোগ চলছে। এর পাশাপাশি পুরসভার ১ নং ওয়ার্ডের  প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে পার্কের পুনঃরুদ্ধারের কাজ চলছে।

        প্রশ্ন উঠেছে,এর আগে ডেপুটেশন জমা দেওয়া সত্ত্বেও কোন কাজ হয়নি। তাহলে কি ওয়ার্ডের কাউন্সিলার বি জে পি প্রার্থী সেই কারণেই উন্নয়নের কাজ বন্ধ ছিল? 

        পুরসভার সভাপতি নিহার রঞ্জন ঘোষ জানান, ওয়ার্ডের কাউন্সিলার যে প্রার্থীই হন না কেন রাজ্য সরকারের উন্নয়নের আদর্শকে নিয়ে আমরা কাজের গতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মমতা ব্যানার্জীর আদর্শকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করব। পুরসভার উদ্যোগে প্রায় ৬০ লক্ষ টাকা দিয়ে এই ওয়ার্ডের রাস্তার প্রকল্প সম্পূর্ণ হয়। এলাকার জনতার দাবী ছিল জল সমস্যা। তাই রাস্তা প্রকল্প সম্পূর্ণ করার পর এবার এখানে জলের পাম্প বসানোর পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করার উদ্যোগ চলছে। এর পাশাপাশি পুরসভার ১ নং ওয়ার্ডের  প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে পার্কের পুনঃরুদ্ধারের কাজ চলছে।

        এলাকার বাসিন্দা সুতপা ভট্টাচার্য জানান, আমাদের দীর্ঘদিনের দাবী ছিল জল সমস্যা, যার সমাধান হতে চলেছে। এই পানীয় জলের স্বপ্ন পূরণ হতে চলেছে, এতে আমরা সবাই খুশি। পার্কের তত্বব্ধানে খুশি আমরা। এছাড়াও বহু সমস্যা আছে, যার সমাধান হবে বলে আশাবাদী আমরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/GmKqsi1VYGY